Wednesday, 13 January 2016

ঈশ্বর প্রেম

আমি এক ঈশ্বর কে ভালবাসি
যিনি আগে কবিতা লিখতেন
কবিতায় প্রেম, দ্রোহ, সমাজ
রাজনীতি নিয়ে গড়েছিলেন স্বর্গ...
...এখন আর লিখেন না কিছুই।

একদিন টুপ করে ঈশ্বরের কোলে
চড়ে বলি, আমার সাথে প্রেম করবে?
উনি কিছু না বলে নীরব থাকেন।

আর দিন শেষে নিজেকে আবিষ্কার
করি জাহান্নামে, কে যেন শূলে
চড়িয়ে রেখে গেছে এখানে
আমি নরকের আগুনে পুড়তে পুড়তে
খলখল করে হাসতে থাকি
প্রেম চোখে ঈশ্বরের দিকে তাকিয়ে।

No comments:

Post a Comment