Friday, 13 October 2017

মৃত্যুখবর

মৃত্যুখবর
ইমেল নাঈম

জন্মের পর থেকে আমি কখনো মানুষ মরতে দেখিনি

অজস্র কুকুর মরতে দেখেছি
মরেছে বিড়ালও
ইঁদুর, চামচিকাও দেখেছি মরতে

রোগেশোকে, হানাহানিতে বিলীন হলো নানা জাতি
দেখেছি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মরতে
মরেছে অনেক সংশয়বাদী, নাস্তিক

কিন্তু কোনো মানুষের মৃত্যুখবর পেলাম না আজও।

প্রকাশকালঃ ২৮ আশ্বিন ১৪২৪

No comments:

Post a Comment